Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
Published : Wednesday, 19 November, 2025 at 5:45 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯।

বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৭ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 July, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Saturday, 25 July, 2026
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ডেঙ্গুতে একদিনেই ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 November, 2025
ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up