Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঢাবি সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার
Published : Friday, 10 October, 2025 at 12:31 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাঁ মাঠ ও ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, বৃহস্পতিবার রাতে পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।  পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, তিনজনই ভবঘুরে প্রকৃতির। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে।

তিনি আরও জানান, গত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। যার বয়স হবে আনুমানিক (৫৫) বছর। একই সময় জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হবে আনুমানিক (৪০) বছর। অপর দিকে রাত ১২টার দিকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। যার বয়স হবে আনুমানিক (৪০) বছর। 

ওসি আরও জানান, তিনজনেরই শরীরে পচন ধরেছে। থানায় পৃথক তিনটি অপমুত্যু মামলা করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up