Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প
Published : Friday, 10 October, 2025 at 2:08 PM

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না, এ তথ্য প্রায় নিশ্চিত। ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন বলে উদ্বেগে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। 

নরওয়ের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (০৯০০ জিএমটি) বিজয়ীর নাম ঘোষণা করবে এ কমিটি। নরওয়ের সোশালিস্ট লেফট পার্টির এক মুখপাত্র বলেন, ট্রাম্প যেকোনো কিছু করতে পারেন, আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সশস্ত্র সংঘাতের সংখ্যা ছিল রেকর্ড পরিমাণ।

ট্রাম্প দাবি করেছেন, আটটি বড় সংঘাতের মীমাংসা করার কারণেই তিনি নোবেলের যোগ্য। তবে বিশ্লেষকরা বলছেন, অন্তত এ বছর তার হাতে পুরস্কার উঠছে না। সুইডেনের অধ্যাপক পিটার ভ্যালেনস্টেইন বলেন, না, ট্রাম্প এবার পাচ্ছেন না। তবে ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার জানান, গাজায় শান্তি আনার কিছু উদ্যোগ থাকলেও ট্রাম্পের বহু নীতিই নোবেলের শান্তি নীতির বিপরীত। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও নিরস্ত্রীকরণে উৎসাহ দেওয়াই নোবেলের মূল উদ্দেশ্য। কিন্তু একের পর এক চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, বাণিজ্যযুদ্ধ শুরু, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ট্রাম্পের সম্ভাবনা কমিয়েছে। 

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, আমরা কারো পূর্ণাঙ্গ কর্মকাণ্ড দেখে সিদ্ধান্ত নিই। যেখানে শান্তির জন্য বাস্তব অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

এবারের পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও সংস্থা মনোনীত হয়েছেন। মনোনয়নের অধিকার রয়েছে সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আগের বিজয়ীদের।

গত বছর শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের পারমাণবিক হামলায় বেঁচে যাওয়া সংগঠন ‘নিহোন হিদানকিও’। এ বছর সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে সুদানের ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, রুশ বিরোধী নেতা নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং ইউরোপের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ওডিআইএইচআর।

নরওয়ের বিশ্লেষক হালভার্ড লেইরা মনে করেন, নোবেল কমিটি এখন ক্ল্যাসিক শান্তির ধারণায় ফিরছে। তিনি বলেন, সম্ভবত এবার বিতর্কহীন কারো হাতে পুরস্কার যাবে।

তবে অনেকের মতে, নোবেল পুরস্কারে সবসময়ই থাকে চমক। তাই এবারের ‘শান্তির দূত’ কে হবেন, তা জানার অপেক্ষা এখন সারা বিশ্বের।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up