Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঘুষের টাকাসহ গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা শামীমা বরখাস্ত
Published : Thursday, 16 October, 2025 at 10:40 PM

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা শামীমা বরখাস্ত

ঘুষের টাকাসহ গ্রেপ্তার কাস্টমস কর্মকর্তা শামীমা বরখাস্ত

সাময়িক বরখাস্ত হয়েছেন বেনাপোল কাস্টম হাউসে ঘুষের টাকাসহ গ্রেপ্তার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন জারি করে বরখাস্ত করা হয় তাকে। 

এর আগে ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা টাকাসহ শামীমা ও তার সহযোগী (এনজিও) হাসিবুর রহমানকে আটক করেন। পরদিন ৭ অক্টোবর শামীমাকে গ্রেপ্তার দেখায় দুদক। গ্রেপ্তারের সাতদিন পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৭ অক্টোবর বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেপ্তার করেছেন। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ৭ অক্টোবর হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত ৭ অক্টোবর যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলা করেন। তাতে শামীমা আক্তার ও হাসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। 

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up