Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে রাস্তায় লাখো মানুষ
Published : Sunday, 19 October, 2025 at 12:33 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের জনগণ। শনিবার (১৮ অক্টোবর) রাস্তায় নেমে আসে দেশটির ৫০টি অঙ্গরাজ্যজুড়ে লাখো মানুষ। 

‘নো কিংস’ নামে আয়োজিত এই আন্দোলন নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি। তারা শান্তিপূর্ণভাবে সারাদিন বিক্ষোভ চালান। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, অন্তত এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে, তবে কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি।

রোববার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে মানুষ রাস্তায় নামে। 

অন্যদিকে, ট্রাম্পপন্থীরা অভিযোগ করেছেন, বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’ এ আন্দোলনে জড়িত। ট্রাম্প নিজে এসব অভিযোগকে ‘হেইট আমেরিকা র‍্যালি’ হিসেবে আখ্যা দেন।

বিবিসি জানায়, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন দপ্তর ভেঙে দিয়েছেন এবং কিছু অঙ্গরাজ্যে গভর্নরদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up