Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
গাজা চুক্তি ভাঙলে হামাসকে নির্মূল করা হবে : ট্রাম্পের হুঁশিয়ারি
Published : Tuesday, 21 October, 2025 at 9:29 AM

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা নিয়ে করা শান্তিচুক্তি ভাঙলে হামাসকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, হামাসকে নিজেদের সংশোধনের একটি সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি। আশাকরি তারা শান্ত থাকবে। তবে চুক্তি ভাঙলে আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও আন্তর্জাতিক শান্তিরক্ষীদের গাজায় পাঠানো হলে তিনি সন্তুষ্ট হবেন। একই সঙ্গে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিতও দেন তিনি।

এদিকে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুদ্ধবিরতি চুক্তিতে অঙ্গীকারবদ্ধ। তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় উত্তেজনা বাড়ছে।

ট্রাম্প দাবি করেন, হামাস এখন অনেক দুর্বল এবং তাদের আঞ্চলিক মিত্র ইরান থেকেও যথাযথ সহায়তা পাচ্ছে না।

এদিকে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইসরায়েল সফরে যান। যদিও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

দেশ সংবাদ/ এসএইচ


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up