Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চুক্তি নয়তো ১৫৫ শতাংশ শুল্ক, চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের
Published : Tuesday, 21 October, 2025 at 12:28 PM

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে ন্যায্যতা চায় হোয়াইট হাউস। তবে চীন যদি আলোচনায় না আসে, তাহলে দেশটির পণ্যের ওপর ১৫৫ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা চীনের সঙ্গে একটি সুষ্ঠু চুক্তি চাই। প্রেসিডেন্ট শি জিনপিং সহযোগিতা করলে ভালো, না করলে শুল্ক বসবে।'

এর আগে আগস্টে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে সর্বোচ্চ ১৪৫% শুল্ক আরোপ করেছিল। পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫% পর্যন্ত শুল্ক বসায়। পরে উভয় দেশ ৯০ দিনের জন্য এই বাড়তি শুল্ক স্থগিত রাখে, যার মেয়াদ শেষ হবে নভেম্বরে।

বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে, যেখানে বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য আনাই ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবার সেই প্রতিশ্রুতি রূপ দিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে হোয়াইট হাউস।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up