Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান
Published : Monday, 27 October, 2025 at 11:17 PM

দুই দেশের পতাকা ও বিমান

দুই দেশের পতাকা ও বিমান

সীমান্তবর্তী এলাকায় যৌথ মহড়া চালাবে ভারত। এজন্য আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী দুদিন অস্থায়ীভাবে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিনের জন্য সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির এয়ারপোর্টস অথরিটি (পিএএ) কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী, ২৮ ও ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন তিন ঘণ্টা করে, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত ‘ত্রিশূল ২০২৫’ নামের একটি (স্থল, নৌ ও বিমানবাহিনী) যৌথ মহড়া আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তঘেঁষে পরিচালনা করবে। ওই সময়ে ভারতও গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় এক পর্যটক হামলার ঘটনাকে কেন্দ্র করে। এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তবে ইসলামাবাদ অভিযোগটি ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

এরপর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ পরিচালনা করে। এতে পাকিস্তান ভারতীয় সাতটি যুদ্ধবিমান (এর মধ্যে রাফালে) ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করার দাবি করে। দুই দেশের মধ্যে প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সংঘর্ষের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up