Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ট্রাম্প-শি বৈঠক সমাপ্ত
Published : Thursday, 30 October, 2025 at 1:42 PM

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তারা ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বৈঠক করেন।

বৈঠক শেষে দুই নেতাকে ভারহীন দেখাচ্ছিল। তবে সবাইকে চমকে দিয়ে ট্রাম্প শি-য়ের কানে কানে কিছু একটা বলেন। এরপরই দুই নেতা যার যার গাড়িতে চড়ে চলে যান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রয়টার্স ও আলজাজিরার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সরাসরি বিমানবন্দরে যান ও এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্র রওনা দেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হলো। দক্ষিণ কোরিয়ার আগে তিনি মালয়েশিয়া ও জাপান সফর করেন।

এরই মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হাতে পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। রয়টার্স জানায়, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বছরের বাণিজ্য চুক্তি নিয়মিতভাবে বাড়ানো হবে বলে জানিয়েছে ট্রাম্প। তার ভাষ্য, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। চীনের শুল্ক ৫৭% থেকে কমিয়ে ৪৭% করা হবে।’

বৈঠকের সূত্র মতে, ট্রাম্প এপ্রিলে চীন সফর করবেন। শি এর কিছু পরে যুক্তরাষ্ট্র সফর করবেন। ট্রাম্পের ভাষ্য, পৃথিবীর বিরল সমস্যাটি নিষ্পত্তি হয়েছে। আগামী বৈঠকগুলোতে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শির সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক। বলা হচ্ছে, ২০১৯ সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি।

ট্রাম্প বলেছেন, শির সঙ্গে তার আলোচনা অসাধারণ ছিল। অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি ১০ এর মধ্যে ১২ এবং সেরা ছিল।

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি তার প্রশংসা করেন। এ ধরনের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up