Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভেনেজুয়েলায় হামলা চালানো সম্পর্কে যা বললেন ট্রাম্প
Published : Saturday, 1 November, 2025 at 11:37 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি ভেনেজুয়েলার আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি কি ভেনেজুয়েলায় হামলার কথা বিবেচনা করছেন? জবাবে ট্রাম্প না বলেন। আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে। 

ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে নৌ-বাহিনীর আটটি জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি রাডার ফাঁকি দিতে সক্ষম এমন এফ-৩৫  যুদ্ধবিমান পুয়ের্তো রিকোতে পাঠিয়েছে। এছাড়াও বিমানবাহী রণতরীর একটি বহর যে কোনো সময় এ অঞ্চলে পৌঁছাতে পারে।  

সরকার পরিবর্তন নয় বরং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করাই এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য বলে ওয়াশিংটন দাবি করেছে। 

গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানকারী নৌযানকে লক্ষ্য করে হামলা চালায় বলে জানায় ওয়াশিংটন। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬২ জন। এছাড়াও ১৪টি নৌযান এবং একটি ডুবোজাহাজ ধ্বংস হয়েছে। 

এ নৌযানগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন ট্রাম্প প্রশাসন। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, নৌযানগুলোতে সুনিশ্চিতভাবে চোরাকারবারি থাকলেও এ হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য। 

ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির বি-৫২ ও বি-১বি বোমারু বিমানের আনাগোনা দেখা গেছে। ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি মোতায়েনের পাশাপাশি এ চক্করকে খতিয়ে দেখছে ভেনেজুয়েলা। তারা জানায়, গত সোমবারও এসব বোমারু বিমান দেখা গেছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up