Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
গাজীপুরে এক রাতে ৩ বাসে আগুন
Published : Wednesday, 12 November, 2025 at 11:29 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় বাস পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের কাছে পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়তো বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল। 

অন্যদিকে, একই রাতে কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের বেশ কিছু সিট পুড়ে গেছে।

এদিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up