Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন
Published : Thursday, 13 November, 2025 at 12:06 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় আওয়ামী লীগের কর্মীরা মিছিল ও অবস্থান নেন। এ দিন সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয় এবং সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করা হয়।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে আন্দোলনকারী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up