Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
Published : Friday, 14 November, 2025 at 11:06 PM

ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মূলহোতা ও তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্যবসায়ী আশরাফুল হকের বন্ধু ও মামলার প্রধান আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, পরকীয়ার জেরে হত্যার পর মরদেহ কেটে ২৬ টুকরা করার ঘটনায় মূলহোতা জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

র‍্যাব-৩ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতসহ শামীমা আক্তার ও হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, পরকীয়াজনিত বিরোধের জেরে আশরাফুল হককে হত্যার পর তার মরদেহ ২৬ টুকরায় খণ্ড-বিখণ্ড করা হয়। পরে টুকরাগুলো প্লাস্টিকের ড্রামে ভরে রাজধানীর হাইকোট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ফেলা যাওয়া হয়।

এর আগে আশরাফুল হকের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় জরেজুল ইসলামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে আনজিরা বেগম লিখেছেন, তার বড় ভাই আশরাফুল হক দিনাজপুরের হিলি বন্দর থেকে সারা দেশে পেঁয়াজ, রসুন, মরিচ, আলুসহ কাঁচামাল সরবরাহ করতেন। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে আসামি জরেজকে নিয়ে ঢাকায় আসেন তিনি। এরপর থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। স্বজনদের সন্দেহ, আসামি জরেজ তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় গত ১১ নভেম্বর রাত থেকে ১৩ নভেম্বর রাতের মধ্যে যে কোনো সময় পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর মরদেহ মোট ২৬টি খণ্ডে খণ্ডিত করে গুম করার উদ্দেশ্যে দুটি নীল রঙের ড্রামের ভেতর ভরে রেখে অজ্ঞাতস্থানে পালিয়ে যায় অভিযুক্তরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রাম থেকে আশরাফুলের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের গোপালপাড়ায়। তার বাবার নাম মো. আব্দুর রশিদ ও মায়ের নাম মোছা. এছরা খাতুন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up