Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
Published : Saturday, 29 November, 2025 at 1:02 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ জনের বেশি ছাড়িয়ে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই বিপর্যয়ের কারণে। 

শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেন, এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৯০ জনের খোঁজ চলছে।

পরিসংখ্যান অনুসারে, উত্তর সুমাত্রায় ১১৬ জনের মৃত্যু হয়েছে এবং আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। শুধু ইন্দোনেশিয়া নয়, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও অতিরিক্ত ভারি বৃষ্টিপাতের কারণে প্রাণহানি ঘটেছে।

ইন্দোনেশিয়ার বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি কিছুদিন আগে সৃষ্ট একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও খারাপ করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের প্রকৃতি ও শক্তি বদলাচ্ছে, বর্ষাকাল দীর্ঘ হচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে, যার ফলে আকস্মিক বন্যার ঘটনাও বেড়েছে। এই মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসে ৩৮ জন মারা গেছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
দেশে আবারও ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
এবার ভূমিকম্পে কাঁপল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up