Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ভূমিকম্প মোকাবেলায় স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হচ্ছে ■ ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু ■ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার ■ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ■ পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন ■ হবিগঞ্জের পথে চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে এনসিপি নেতারা ■ কওমি মাদরাসায় পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
Published : Wednesday, 29 July, 2026 at 7:31 PM

ব্রাজিল ফুটবলার নেইমার

ব্রাজিল ফুটবলার নেইমার

দীর্ঘ ১৬ বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনারও অবসান হলো।

কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোসের হয়ে খেলা নেইমার। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। ওই ম্যাচটিই হয়ে থাকতে পারে নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। ব্রাজিলের জার্সিতে সব সময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলেও জানান তিনি।

নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন— সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’

বিদায়ের আগে ব্রাজিলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করলেন নেইমার। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। খেলেছেন একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক আসরে।

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিল দলে অভিষেক হয় নেইমারের। ওই ম্যাচে ২-০ গোলের জয়ের পথে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও করেন তিনি।

অবসরের আগে ব্রাজিলের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন ৮০টি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯ গোল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
হংকংয়ে অনুশীলনে হামজারা
ক্রীড়া ডেস্ক
Saturday, 11 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up