Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার গাড়িতে হামলা
Published : Sunday, 9 August, 2026 at 6:49 PM

মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী ইট ও পাথর দিয়ে তার গাড়িতে হামলা করেছিল যার আঘাতে তিনি মারা যেতে পারতেন। পশ্চিমবঙ্গের বিজেপি এই হামলার নিন্দা করেছে এবং এই সহিংসতায় কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। খবর এনডিটিভির।

রোববার পুলিশি হেফাজতে মারা যাওয়া এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখোমুখি হন মমতা। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরে, তাতে কাদা মাখিয়ে দেয় এবং জুতো ও পানির বোতল ছুঁড়ে মারে বলে অভিযোগ। পুলিশরা বিক্ষোভকারীদের ঠেলে সরানোর চেষ্টা করলে এসময় বিক্ষোভকারীদের মধ্য থেকে ‘চোর ভাগাও’ স্লোগান দিতে দেখা যায়।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
কাশ্মীরেও বিক্ষোভ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 10 October, 2026
ফের বিক্ষোভে উত্তাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up