Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
Published : Wednesday, 7 October, 2026 at 8:44 PM

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসাকে গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসাকে গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট একটি দাতব্য সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ বুধবার কলম্বোয় নিজ বাড়ি থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসার স্ত্রী। সিরিলিয়া সাভিয়া নামের দাতব্য সংস্থার সংগ্রহ করা প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি বা ৩০ হাজার ৩০০ ডলারের অনুদান নিয়ে শিরান্থিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার উদ্দেশ্যে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল। তবে কর্মকর্তাদের দাবি, চীন সরকার এরই মধ্যে হাসপাতালটিকে একই ধরনের একটি স্ক্যানার দিয়েছে। ফলে স্ক্যানার কেনার জন্য সংগ্রহ করা অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিরান্থি রাজাপাকসা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানের পর সোমবার শ্রীলঙ্কায় ফেরেন শিরান্থি। গ্রেপ্তার ঠেকাতে তিনি আদালতে আবেদন করেছিলেন। তবে ওই আবেদনের শুনানি আগামী ১২ অক্টোবর হওয়ার কথা রয়েছে।

মাহিন্দা রাজাপাকসার মুখপাত্র মনোজ গামাগে বলেছেন, দাতব্য সংস্থা সিরিলিয়া সাভিয়ার হিসাবেই ওই অর্থ রয়েছে এবং কোনো ধরনের জালিয়াতি হয়নি। মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ সময় দেশটির রাজনীতিতে তার পরিবারের ব্যাপক প্রভাব ছিল। 

২০০৯ সালে তার প্রথম মেয়াদে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করার মধ্য দিয়ে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। এ কারণে শ্রীলঙ্কার অনেক মানুষ তাকে নায়ক হিসেবে দেখতেন।

২০২২ সালে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি বেড়ে যায় এবং জ্বালানি, খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই সময় প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসার ভাই গোতাবায়া রাজাপাকসে। ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।

এরপর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে থেকে চলা বিভিন্ন দুর্নীতির তদন্ত নতুন করে শুরু করে। মাহিন্দা ও শিরান্থি রাজাপাকসার বড় ছেলে নামাল রাজাপাকসাকে এ বছরের শুরুতে তার বাবার প্রেসিডেন্ট থাকাকালীন একটি বিমান কেনার চুক্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন। তার আরেক ছেলে যোশিতাকেও এ বছরের শুরুতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up