Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মঙ্গলবার রাত থেকে চাহিদামতো কলকারখানায় মিলবে বিদ্যুৎ-গ্যাস
Published : Monday, 14 September, 2026 at 3:40 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফিক বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশ্বাস দেন। 

বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও ব্যবসায়ী প্রতিনিধিরা। 

তারা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি এফএসআরইউর পাশাপাশি নির্মাণ করা হবে ল্যান্ডবেজ টার্মিনালও।

বৈঠকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা। শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের চাহিদা পূরণে ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানায় সরকার।

পাশাপাশি শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়,বৈঠকে উঠে আসে এই বাস্তবতাও।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 September, 2026
আমরা দেশকে পুনর্গঠন করতে চাই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 12 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up