Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কুয়েট উপাচার্য বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা
Published : Saturday, 22 February, 2025 at 9:25 AM, Update: 22.02.2025 10:26:41 AM

কুয়েট উপাচার্য বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা

কুয়েট উপাচার্য বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের তৃতীয় দিনেও আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। আমরা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে এরই মধ্যে বর্জন করেছি। এছাড়া ৬ দফা দাবির মধ্যে এই তিনটি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি রয়েছে। কিন্তু ৬ দফা দাবি এখনও পূরণ হয়নি। যেহেতু তাদের বর্জন করা হয়েছে সেহেতু তাদের দ্বারা হওয়া সিন্ডিকেট সভার সিদ্ধান্তও আমরা বর্জন করেছি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার তালা লাগানোর সময় উপাচার্য ও তার পরিবারের সদস্যরা কেউ বাসায় ছিলেন না। উপাচার্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা আগে থেকেই ঢাকায় ছিলেন। উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় চলে গেছেন এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up