Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি
Published : Wednesday, 26 November, 2025 at 11:37 PM

গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জি এস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, এর আগে ডাকসুর এ গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। সেটা সিন্ডিকেটে গেলে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্তে তার অভিযোগ গুলো প্রমাণিত হয়েছে। তাই, সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়।

এর আগে এ বছরের ৪ সেপ্টেম্বর গোলাম রাব্বানীর জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সিন্ডিকেট কর্তৃক তাদের এম.ফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

সেটার ভিত্তিতে এ বছরের ৯ এপ্রিল জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সিন্ডিকেট কর্তৃক তাদের এম.ফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া এ বছরের ২৫ ফেব্রুয়ারি এক সিন্ডিকেট সভায় গত ২০২১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভুক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হকের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটির গঠন করা হয়। যেখানে প্রধান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব পালন করেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
২৪৩ শিক্ষকের চাকরি স্থায়ী করেছে সরকার
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 6 September, 2026
একাদশে ভর্তি আবেদন শুরু আজ, কোটা ৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up