Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
Published : Sunday, 16 November, 2025 at 10:57 AM

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সকল শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি–আলিমসহ সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে । শিক্ষা বোর্ডগুলো রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করে।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য যেসব নম্বর থেকে আবেদন করা হয়েছিল, সেই নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণের প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে; পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসও যাবে।

এবার খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন বোর্ড সংশ্লিষ্টরা। দেশের ১১ বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

বিষয়ভিত্তিকভাবে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন এসেছে সর্বাধিক। ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতিটি বিষয়ের জন্য ফি ছিল ১৫০ টাকা।

চলতি বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, হার ৪১.১৭ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ—ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up