Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রমজান উপলক্ষ্যে আমিরাতে ৫০ শতাংশের ছাড়
Published : Sunday, 2 March, 2025 at 9:43 PM, Update: 02.03.2025 9:46:39 PM

রমজান উপলক্ষ্যে আমিরাতে ৫০ শতাংশের ছাড়

রমজান উপলক্ষ্যে আমিরাতে ৫০ শতাংশের ছাড়

আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত রমজান উপলক্ষে এই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এরমধ্যে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়।

যেসব সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাতজুড়ে তাদের ৬০০টি শাখা রয়েছে। তারা তাদের ৫ হাজার ৫০০ পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপার মার্কেট জায়ান্ট তাদের ৫ হাজারের বেশি পণ্যে প্রায় ৬০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস।

পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমিরাতে বিপুল পণ্য আসতে থাকে। এরমধ্যে দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজির মার্কেটে প্রতিদিন ১৫ হাজার টন করে পণ্য আসছিল। অপরদিকে আবুধাবিতে আসছিল ৬ হাজার টন পণ্য। পবিত্র রমজানের সময় স্থানীয় বাজারে যেন পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকে সেটি নিশ্চিত করতে সবাই কাজ করছে বলেও জানান অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।

এছাড়া রমজানের সময় ভোজ্য তেল, ডিম, দুগ্ধ পণ্য, চাউল, চিনি, পোলট্রি, শিম, রুটি এবং ময়দার দাম যেন কোনো সুপার মার্কেট বাড়াতে না পারে সেজন্য পুরো রমজানজুড়ে ৪২০ বার অনুসন্ধান চালাবেন তারা।

অন্যান্য সময়ের তুলনায় রমজানে আমিরাতে সব পণ্যের চাহিদা বাড়ে। এ সময়ে কোনো অসাধু ব্যক্তি যেন অতিরিক্ত মুনাফা অর্জন না করতে পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করে দেশটির সরকার।

সূত্র: খালিজ টাইমস

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up