Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩
Published : Wednesday, 19 November, 2025 at 9:57 AM

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৩

লেবাননের দক্ষিণে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প ‘আইন আল-হিলওয়েহ’-এ ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

মঙ্গলবার সাইদার উপকণ্ঠে একটি মসজিদের গাড়ি পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত চারজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

ইসরায়েল দাবি করেছে, হামলাটির লক্ষ্য ছিল ক্যাম্পে সক্রিয় হামাস সদস্যরা। তবে হামাস এ দাবি অস্বীকার করে বলেছে, ক্যাম্পে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং এই হামলা ছিল নিরীহ মানুষের ওপর বর্বর আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরদিন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করলে সীমান্ত উত্তেজনা আরও বাড়ে। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এরপরও নিয়মিত লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় ২৭০ জন নিহত ও ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের বাহিনী দক্ষিণ লেবানন ছাড়ার কথা থাকলেও তা হয়নি। লেবাননের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন চুক্তি পালনে সর্বোচ্চ চেষ্টা করলেও ইসরায়েল এখনো সমঝোতার শর্ত মানছে না।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up