Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ
Published : Friday, 11 April, 2025 at 3:05 PM

জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে পুলিশ।

জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে পুলিশ।

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার চক্র। এমনই একজন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আফরিন জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের ক্ষুদেবার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেয়ার কতা বলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা নিয়েছেন আফরিন। ২০ হাজার, ৫০ হাজার ১ লাখ টাকা করে নিয়েছেন তিনি। নাগরিক কমিটির নেতারা এবং ফাউন্ডেশনের লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।’
 
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ বেশি কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়।

আহত ও শহীদ পরিবারের অর্থ যেন প্রতারকদের হাতে না যায় সে বিষয়ে হুঁশিয়ারি দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
 
তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ঠেকাতে আমরা সোচ্চার। প্রতারণার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
 
জুলাই অভ্যুত্থানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই বাছাইয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে বলে জানান স্নিগ্ধ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
কেবিনে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুলিশ-প্রশাসন কোনো একক দলের গোলাম হবে না
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 23 November, 2025
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ১০১১টি
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 November, 2025
গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up