Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না
Published : Sunday, 23 November, 2025 at 12:38 PM

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খুব উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে যে নির্বাচনী সংস্কৃতি—যে এখানে জবরদখল, প্রশাসনের দখল এবং কালো টাকার ব্যবহার, মাসেল ব্যবহারের পাওয়ার ইত্যাদি—এর আগের সময়গুলোতে আমরা নির্বাচনে দেখে এসেছি, শুনে এসেছি। 

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগের ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দিতে যেতে পারেনি। এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। স্বপ্নবাজ এবং দেশপ্রেমী তরুণরা সংসদে আসবে, এটা আমাদের প্রত্যাশা। 

তিনি বলেন, এনসিপি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহযোগিতা। যে সহযোগিতা আমরা সাধারণ মানুষদের কাছ থেকে সবসময় পেয়ে আসছি। মানুষের আস্থা এবং ভরসাতে এনসিপি এতদূর আসতে পেরেছে এবং সামনে এগিয়ে যাবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up