Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বাপ্পা মজুমদারের বাসায় আগুন
Published : Thursday, 22 May, 2025 at 4:44 PM

বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার

বৃহস্পতিবার সকালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে। পরিবারসহ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে এই শিল্পী জানান।

বাপ্পা মজুমদার বলেন, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।

এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। এরপর অভিনয়শিল্পী স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা। পাশের শাহান কবন্ধের বাসায় আশ্রয় নিই।
জানা গেছে, শর্ট সার্কিট থেকে বাসাটির তৃতীয় তলায় আগুন লাগে।

চারদিক বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বনানীর সেই বাসাটির চতুর্থ তলায় থাকেন বাপ্পা মজুমদার। 
তিনি জানান, প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারা সবাই বাসায় দম বন্ধ অবস্থায় ছিলেন। পরে ফায়ার সার্ভিস এসে বাকি সবাইকে উদ্ধার করেন।

আমাদের বাসার নিচতলায় শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছিল বলে জেনেছি। পুরো বাসা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ৩০-৪০ মিনিট আমরা সবাই তো বাসার ভিতরে দমবন্ধ অবস্থায় ছিলাম। কোনোভাবে বের হতে পারছিলাম না। পরে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম যেন খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসার সবাইকে উদ্ধার করেন, বাইরে বের করে নিয়ে আসেন। 

তিনি আরো বলেন, আপাতত আমরা সবাই ঠিক আছি। আমাদের পরিবার কিংবা সেই বাসার কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমনভাবে। কেউ আহত হননি। বলতে পারেন, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো।

বাপ্পা জানান, ঘটনাটা ভোরের, তাই ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আসতে পেরেছে, আর এ জন্য হয়তো বড় কোনো আঘটন ঘটেনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up