Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
Published : Wednesday, 5 November, 2025 at 9:53 PM

শাকিব খান

শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান মানেই চমক। পর্দার পাশাপাশি মাঠেও তার রয়েছে ব্যতিক্রমী উপস্থিতি। রুপালি জগতের আলো-ঝলমলে ক্যামেরা থেকে শাকিব এবার ফের আলোচনায় আসলেন ক্রিকেট অঙ্গন নিয়ে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের মালিকানা নিয়েছেন এই সুপারস্টার।

গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে শাকিব খান তৈরি করেছিলেন নতুন এক অধ্যায়—যেখানে ক্রিকেট আর সিনেমার অনুরাগীরা একসঙ্গে মেতেছিলেন উচ্ছ্বাসে। যদিও প্রথমবার দলটি শিরোপা ছুঁতে পারেনি, তবে মাঠে শাকিবের উপস্থিতি যেন পুরো টুর্নামেন্টে বাড়তি তারকার ঔজ্জ্বল্য ছড়িয়েছিল।

এবার আরও বড় প্রত্যাবর্তন। জানা গেছে, আসন্ন বিপিএলের ১২তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যার মালিকানার সঙ্গেই যুক্ত রয়েছেন শাকিব খান। বিসিবির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার এই জনপ্রিয় দলটির মালিকানা থাকবে তার হাতেই।

শাকিবের ভাষায়, এবার দল হবে আরও ‘শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত,অর্থাৎ মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ, আর নেতৃত্বে রয়েছেন ঢাকাই ছবির ‘কিং খান’ নিজে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবারও ক্রিকেট আর সিনেমা—দুই জগতের মেলবন্ধনে শাকিব খানের নতুন অধ্যায় দেখার অপেক্ষায় ভক্তরা।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up