Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
কথা ছিলো মহাকাশে বিয়ের
Published : Saturday, 18 October, 2025 at 8:20 AM

কথা ছিলো মহাকাশে বিয়ের

কথা ছিলো মহাকাশে বিয়ের

কিছুদিন আগেই অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত ছিলো হলিউড। শোনা যায়, প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। 

কিন্তু কে ভেবেছিল, মাত্র নয় মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় হবে না! অতঃপর, আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।

এই জুটির এক ঘনিষ্ঠ সুত্রের বরাত দিয়ে ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টম ও আনার মাঝে এখন আর কোনো প্রেমের সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এই পরিণতি; এরই মধ্য দিয়ে ফের একা হয়ে গেলেন টম ক্রুজ।

বয়সে ২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি হয়। 

এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা। পরবর্তীতে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সে সময় আলোচনায় আসে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 12 August, 2026
রোনালদো-জর্জিনার বিয়ে সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 12 August, 2026
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 August, 2026
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up