Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
অশালীন ভঙ্গি দেখে ভেঙে পড়েন সোফি
Published : Friday, 23 May, 2025 at 11:30 PM

অশালীন ভঙ্গি দেখে ভেঙে পড়েন সোফি

অশালীন ভঙ্গি দেখে ভেঙে পড়েন সোফি

ভারতের মুম্বাইয়ের জনবহুল রাস্তায় হেনস্তার শিকার হয়েছিলেন গায়িকা তথা অভিনেত্রী সোফি চৌধুরী। এতে মানসিকভাবে খুব ভেঙে পড়েন তিনি।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মাসখানিক আগে অভিনেত্রীর সঙ্গে ঘটনাটি ঘটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সেই ভয়াবহ ঘটনাটি।

সোফি জানান, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি ‘অশালীন’ ভঙ্গিমা করতে শুরু করেন। সোফির কথায়, ‘কিছু দিন আগেরই ঘটনা। বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল সে।’

সেই ব্যক্তি ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন কি না, জবাবে সোফি বলেছেন, ‘আমার মনে হয় না সচেতনভাবে সে এই কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষেরা কোনো কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।’

তবে এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। খার অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফি। তখন এক ব্যক্তি তাকে দেখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে।

সোফির কথায়, ‘এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে গেছে। মনে আছে, তখন আমি লন্ডনের স্কুলে পড়ি। এক ব্যক্তি আমাকে দেখে ছবি তুলতে শুরু করল।’

বর্তমানে নিরাপত্তারক্ষীরা সঙ্গে থাকে সোফির। কিন্তু তা সত্ত্বেও অনুরাগীরা সেলফি তোলার ওছিলায় অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেন সোফি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up