Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৭০০ পানিবন্দি পরিবারের পাশে হান্নান মাসউদ
Published : Saturday, 31 May, 2025 at 6:44 AM

৭০০ পানিবন্দি পরিবারের পাশে হান্নান মাসউদ

৭০০ পানিবন্দি পরিবারের পাশে হান্নান মাসউদ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ মে) দিনব্যাপী ৭০০ পরিবারকে মানবিক সহায়তা দিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

জানা যায়, শুক্রবার দিনব্যাপী নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা, চরইশ্বর, কমলারদিঘি ও সোনাদিয়া ইউনিয়নের পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার, ওষুধ ও স্যালাইন বিতরণ করা হয়। 

সহায়তার প্রথম ধাপে এসব প্যাকেট দুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। আব্দুল হান্নান মাসউদের পক্ষে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রমে অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টির হাতিয়ার দায়িত্বে থাকা মো. ইউসুফ রেজা বলেন, হাতিয়ার মানুষের যেকোনো বিপদে আমরা পাশে ছিলাম, আছি এবং থাকব। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দুর্যোগকালে পাশে থাকার জন্য হান্নান মাসউদ ও তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
কেবিনে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
পুলিশ-প্রশাসন কোনো একক দলের গোলাম হবে না
চট্টগ্রাম প্রতিনিধি
Sunday, 23 November, 2025
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি ১০১১টি
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
এনসিপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 November, 2025
গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up