Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
যেভাবে বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার
Published : Monday, 23 June, 2025 at 11:47 PM

যেভাবে বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার

যেভাবে বছরে ১৯৫ কোটি টাকা আয় কপিল শর্মার

সিনেমার পর্দায় দেখা যায় না, ইংরেজি ভাষাতেও তেমন দখল নেই তবুও উপার্জনের নিরিখে বলিউডের অনেক তারকাকেও টেক্কা দিতে পারেন কপিল শর্মা। 

এক সময়ে মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা এই কৌতুকশিল্পী এখন একটি শো করেই বছরে আয় করছেন প্রায় ১৯৫ কোটি টাকা।

পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল শর্মা একসময় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল কৌতুকশিল্পী হিসেবে।

‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে বদলে দিয়েছেন ভারতীয় টেলিভিশনে কমেডির ধারা। বর্তমানে টিভির গণ্ডি পেরিয়ে ওটিটিতেও জনপ্রিয় তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। ইতোমধ্যেই তৃতীয় সিজনে পা দিয়েছে এই শো।

চলতি বছরের ২১ জুন থেকে শুরু হয়েছে নতুন সিজনের সম্প্রচার। প্রথম ও দ্বিতীয় সিজনে পর্বপ্রতি পারিশ্রমিক পেয়েছেন ৫ কোটি টাকা করে। প্রতিটি সিজনে ১৩টি এপিসোড থাকায় কেবল এই শো করেই তার উপার্জন ৬৫ কোটি টাকা করে। 

তিন নম্বর সিজনেও পারিশ্রমিকের অঙ্ক একই থাকায় মোট আয় দাঁড়িয়েছে ১৯৫ কোটি টাকায়। শুধু মঞ্চে নয়, বাস্তব জীবনেও সদা হাস্যোজ্জ্বল কপিল শর্মা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় সঞ্চালক। এক দশকের বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up