Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মারা গেলেন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী
Published : Saturday, 28 June, 2025 at 12:14 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মাত্র ৪২ বছর বয়সেই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি বলিউডে 'কাঁটা লাগা' গার্ল হিসেবে বেশি পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা।

 প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি। এসময় তার স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শেফালীকে মৃত ঘোষণা করেন।

এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার এই রহস্যজনক মৃত্যু ঘিরে বলিউডে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালে জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শেফালী ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিও এবং রিয়েলিটি শোতে অংশ নেন। সর্বশেষ ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৩-তে অংশগ্রহণের পর তিনি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up