Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা ফাতেহি
Published : Monday, 7 July, 2025 at 2:22 PM

নোরা ফাতেহি

নোরা ফাতেহি

পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতার জ্যাকেট। খোলা চুলে চোখে ছিল কালো রঙের সানগ্লাস। ব্যাগ হাতে ভারতের মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে এই বেশেই নামেন বলিউড সেনশন নোরা ফতেহি। কিন্তু রোদচশমাও, লুকাতে পারেনি তার চোখের জল।

স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এভাবেই কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভাল নেই নোরার। অঝোরে কাঁদতে কাঁদতেই ঢুকে পড়েন ইমিগ্রেসনে। পিছনে ছিলেন অভিনেত্রীর দেহরক্ষী।

এ সময় নোরাকে দেখেই কয়েকজন ভক্তের পাশাপশি ছুটে আসেন ফটোগ্রাফাররা। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক ভক্ত নোরার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকটা এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী।

দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয়, নোরার মন ভাল নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনও মানুষকে হারিয়েছেন অভিনেত্রী।

বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার ইন্সটাগ্রামে লিখেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ কারও মৃত্যুর খবরেই এটি বলা হয়।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যালস্‌’। সিরিজ়ে নোরার সঙ্গে দেখা গিয়েছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জ়িনত আমন, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেছেন নোরা।  

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 24 November, 2025
মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল
বিনোদেন ডেস্ক
Wednesday, 5 November, 2025
কথা ছিলো মহাকাশে বিয়ের
বিনোদন ডেস্ক
Saturday, 18 October, 2025
৪০ বছর ধরে চলা এমটিভি এখন বন্ধ হচ্ছে
বিনোদন ডেস্ক
Thursday, 16 October, 2025
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 October, 2025
সালমান শাহর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up