Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়
Published : Tuesday, 8 July, 2025 at 8:07 AM

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। নতুন করে একটি দল মুজিবাদের পাহারাদার ও ঠিকাদারি নিয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

সোমবার (০৭ জুলাই) রাত পৌনে ১১টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির একভাই আজকে টকশোতে বলেছেন, বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। ভয় পেয়েছেন। আমরা জানতে চাই বাংলাদেশের রাজনীতি কাদের কাছে বর্গা দেওয়া হয়েছে। আমাদের রাজনীতি বসুন্ধরা ও এস আলমের কবল থেকে বের করে আনতে হবে। আমাদের রাজনীতি ধর্ষণকারীদের কবল থেকে বের করে আনতে হবে। লুটকারীদের কবল থেকে বের করে আনতে হবে। বসুন্ধরা ও এস আলমকে বাংলাদেশের রাজনীতিকে বর্গা দিয়ে দেশ ধ্বংসস্তূপে পরিণত করেছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের লোকজন মিছিল করত তখন ছাত্রলীগ হামলা করেছে। শিক্ষকদের ওপর হামলা করেছে, আওয়ামী লীগ যখন দিনের ভোট রাতে করত তখন এক দলদাস ১০০/২০০ জনের নামে হাসিনার পক্ষে বিবৃতি দিতো।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up