Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে
Published : Wednesday, 14 October, 2026 at 9:11 PM

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবি: সংগৃহীত

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up