জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই বিপ্লব পদযাত্রা’ আগামী মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করেছে জেলা ও উপজেলা কমিটি।
তবে কর্মসূচি সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিভিন্ন দলের স্থানীয় কিছু নেতাকর্মী।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এনসিপি নেতাদের দাবি, ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে’ এ পদযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মিছিল-সমাবেশ চলছে।