Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম
Published : Tuesday, 2 September, 2025 at 12:33 PM

বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট

বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট

চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এক্স পোস্টে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। এ ছাড়া ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রিভোট দেশটির উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা করা।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার অবস্থা খুবই ভয়াবহ।

এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশ আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ সদস্যের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বেলজিয়াম জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন। এর আগে জুলাইয়ে দেশটির প্রসিকিউটররা ইসরায়েলি দুজন সেনার বিরুদ্ধে গাজায় নৃশংসতার অভিযোগে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ জানায়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up