Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ইংল্যান্ডে ট্রেনের ভেতর এলোপাতাড়ি ছুরিকাঘাত
Published : Sunday, 2 November, 2025 at 11:15 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

শনিবারের এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছি, কী ঘটেছে তা নির্ধারণে কিছুটা সময় লাগবে। এই পর্যায়ে ঘটনার কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না।

ক্যামব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনে ঘটনাস্থলে তাদের ডাকা হয়েছিল।

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, হান্টিংডনের কাছে ট্রেনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সহমর্মিতা রইল এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এলাকায় অবস্থানরত সবাইকে পুলিশি পরামর্শ মেনে চলার আহ্বান জানাই।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 22 August, 2026
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up