Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
Published : Sunday, 16 November, 2025 at 2:00 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মস্কোর কাছে রিয়াজান অঞ্চলের একটি রাশিয়ান তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভে রাশিয়ার হামলায় সাতজন নিহত হওয়ার এক দিন পর শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। খবর এএফপির

ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর প্রচেষ্টার অংশ।

রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংসাবশেষ পড়ে একটি বাণিজ্যিক এলাকায় আগুন লেগেছে, তবে কেউ আহত হয়নি।

অন্যদিকে দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন। খেরসনে তিনজন ও জাপোরিঝিয়ায় একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 22 August, 2026
নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up