Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Published : Friday, 19 September, 2025 at 10:05 AM

ফাইল ছবি

ফাইল ছবি

রাশিয়ার কামচাতকা উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল কামচাতকার পেট্রোপাভলভস্ক শহর থেকে প্রায় ৯০ মাইল পূর্বে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রাথমিক সতর্কতায় জানানো হয়েছিল, রাশিয়ার উপকূলে ১ থেকে ৩ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (এনটিডাব্লিউসি) নিশ্চিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডার পশ্চিম উপকূলের জন্য কোনো হুমকি নেই। হাওয়াইও ছিল সতর্কতার বাইরে।

প্রথম দিকে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করেছিল, ভূমিকম্প থেকে হাওয়াইয়ের দিকে ঢেউ আঘাত হানার ঝুঁকি থাকতে পারে। এমনকি তারা ধারণা করেছিল, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে প্রথম ঢেউ দেখা দিতে পারে। তবে পরে হাওয়াই কর্তৃপক্ষ নিশ্চিত করে, ওই অঞ্চলের জন্য কোনো ঝুঁকি নেই।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্র কিংবা কানাডার কোনো উপকূলীয় এলাকায় ধ্বংসাত্মক সুনামি আঘাত হানার সম্ভাবনা নেই। আলাস্কা থেকেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সেখানে উপকূলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কামচাতকা উপকূলে সামান্য সমুদ্রপৃষ্ঠ পরিবর্তন হতে পারে। তবে জাপানে কোনো সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পটি চলতি বছরের ২৯ জুলাই প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি করা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আফটারশক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও সে সময় হাওয়াই ও মার্কিন পশ্চিম উপকূলে কিছু ছোট ঢেউ দেখা গিয়েছিল, তবু উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up