Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
শান্তিতে নোবেল পেতে চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন
Published : Wednesday, 24 September, 2025 at 4:02 PM

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে ফ্রান্সের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এ কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ম্যাক্রোঁ বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে। 

তিনি বলেন, একজন মানুষই এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, আমরা যুদ্ধ চালানোর মতো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করি না, কিন্তু যুক্তরাষ্ট্র তা করছে। 

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেওয়ার পদক্ষেপ প্রত্যাখ্যান করেন। 

তিনি বলেন, আমাদের গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে, অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে। 

ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, আমি দেখছি একজন মার্কিন প্রেসিডেন্ট, যিনি আজ সকালে জাতিসংঘের মঞ্চ থেকে বলেছেন আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি, আমি নোবেল শান্তি পুরস্কার চাই। কিন্তু, সেই পুরস্কার কেবল তখনই সম্ভব, যদি আপনি এই সংঘাত বন্ধ করেন। 

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারণ, তিনি ক্ষমতায় থাকাকালে কিছু শান্তিচুক্তি ও যুদ্ধবিরতি মধ্যস্থতা করেছেন। 

হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ বিষয়ে বলেন, জাতিসংঘে উপস্থিত সবার চেয়ে বেশি শান্তির জন্য কাজ করেছেন ট্রাম্প। বৈশ্বিক স্থিতিশীলতায় তার অবদানই প্রমাণ করে, কেবল এই প্রেসিডেন্টই এত কিছু করতে পেরেছেন, কারণ তিনি কার্যকরভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up