Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ
Published : Tuesday, 7 October, 2025 at 10:37 AM

 প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু

দায়িত্ব নেয়ার মাত্র ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু । দেশটির ইতিহাসে তিনিই সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় সোমবার (৬ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকের পর তিনি পদত্যাগ পত্র জমা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৯ সেপ্টেম্বর লেকর্নু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর একদিন আগে, রোববার তার সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মন্ত্রিপরিষদ ঘোষণার পরপর বিরোধীদের চাপের মুখে পড়েন লেকর্নু। বিরোধীরা বলেন, নবগঠিত সরকার সাবেক প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যদেরই ফিরিয়ে এনেছে।

এদিকে লেকর্নুর পদত্যাগের পরপর দেশটির প্রধান সূচক ২ শতাংশ কমে যায়। ইউরোর মান পড়ে গেছে দশমিক ৭ শতাংশ। ফলে দেশটির শেয়ার বাজারও বিপদসীমায় পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদন আরও জানায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে থাকে। এ মেয়াদে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে পাঁচবার।

সর্বশেষ লেকর্নুর পদত্যাগের পর দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা। কেউ কেউ এর সঙ্গে ম্যাক্রোঁর পদত্যাগও দাবি করছেন।

তবে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের আগে তিনি পদত্যাগ করবেন না।


দেশ সংবাদ/ এসএইচ


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up