Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
Published : Thursday, 9 October, 2025 at 10:22 AM

স্পেনের পতাকা

স্পেনের পতাকা

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাস হয়।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

স্পেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারকে সমর্থন দেয়। তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম। সূত্র : মিডলইস্ট মনিটর।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up