Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত
Published : Thursday, 9 October, 2025 at 12:06 PM

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সরকারে স্থিতিশীলতা ফেরাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।

বুধবার (৯ অক্টোবর) এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনপ্রণেতাদের বড় একটি অংশ পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্থিতিশীলতা চান। কারণ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট পাস করাতে হবে। সেই লক্ষ্যে প্রেসিডেন্ট দ্রুত নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।’

পদত্যাগের পর তত্ত্বাবধায়ক লেকোর্নো
বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন সেবাস্টিয়ান লেকোর্নো, যিনি গত ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

লেকোর্নো এর আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং তার পূর্বসূরি ফ্রাঙ্কোইস বায়রোর পরপরই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে মাত্র ২৭ দিন দায়িত্ব পালনের পর রাজনৈতিক চাপ ও বিক্ষোভের মধ্যে তিনি পদত্যাগ করেন।

বাজেট ছাঁটাই নিয়ে ক্ষোভে উত্তাল ফ্রান্স
সম্প্রতি ফ্রান্সে সরকারি ব্যয়ের বড় ধরনের কাটছাঁটের ঘোষণায় দেশজুড়ে বিরোধিতা শুরু হয়। বাজেট ঘাটতি মোকাবেলায় সরকার কল্যাণমূলক খাতসহ বিভিন্ন খাতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নেয়, যার পরিমাণ প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলার।

এই সিদ্ধান্তে সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া দেখায়। পরপর আন্দোলন, কর্মসূচি এবং আস্থাভোটের চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদে পরিবর্তনের ঘটনা ঘটে।

লেকোর্নোর সাক্ষাৎকারের পরপরই এলো ঘোষণা
পদত্যাগের আগের দিন, মঙ্গলবার ফরাসি টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকোর্নো বলেন, ‘ফ্রান্স এখন সংকটকাল অতিক্রম করছে। তবে আমি বিশ্বাস করি, এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। আমি প্রেসিডেন্টকে দ্রুত নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।’

তার এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই এলিসি প্রাসাদ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হবেন?
নতুন প্রধানমন্ত্রী হিসেবে কারা দায়িত্ব পেতে পারেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ফরাসি রাজনীতির ভেতরে ভেতরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্বের বিভিন্ন স্থানে একদিনে ৯৪ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 23 November, 2025
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 November, 2025
রাশিয়ার তেল শোধনাগারে হামলা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up