Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
Published : Sunday, 12 October, 2025 at 10:46 PM

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট ও শিশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। 

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইন ও প্রশাসনিক নিয়ম পালন নিশ্চিত করা এবং দেশজুড়ে নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট, শিশা ও ই-সিগারেটসহ তামাকজাত সব ধরনের পণ্য ও দ্রব্য বিক্রয়কারী দোকানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।

লাইসেন্স পাওয়ার জন্য দোকানের মালিকদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া আইন ও এর বাস্তবায়নবিধি অনুসরণ করতে হবে।

এছাড়া তামাকজাত পণ্যদ্রব্য বিক্রয়কারী সব দোকানকে নগর এলাকায় বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে। দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার এবং রাস্তার প্রস্থ ও স্থানের শ্রেণিবিন্যাস অনুযায়ী পৌর কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে।

দোকানের বাইরের সাইনবোর্ডে যেকোনও ধরনের লোগো কিংবা প্রচারণামূলক ছবির ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে কেবল দোকানের নাম প্রদর্শন করা যাবে। দোকানের বাইরে ফুটপাত ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

• পণ্য ক্রয় সংক্রান্ত বিধান
• পণ্য মিশ্রণ বা পুনরায় প্যাকেজ করা নিষিদ্ধ।
• প্রতিটি পণ্যের সরবরাহকারীর প্রমাণপত্র থাকতে হবে।
• ১৮ বছরের নিচে কারও কাছে তামাক বিক্রি করা যাবে না; ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক।
• দোকানে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত সতর্কতামূলক বিজ্ঞাপন ও লাইসেন্স ও বিধিবিধান সংক্রান্ত কিউআর কোড প্রদর্শন করতে হবে।
• প্রচার, বিনামূল্যে নমুনা বিতরণ বা একক সিগারেট বিক্রি নিষিদ্ধ।

কেবল সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) মানদণ্ড পূরণকারী পণ্য বিক্রি করা যাবে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up