Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
হামাস-ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় আজ
Published : Monday, 13 October, 2025 at 10:58 AM

ফাইল ছবি

ফাইল ছবি

গাজার শাসক দল হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে আজ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যাচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি ইতোমধ্যে জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) জীবিত ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন বলে সূত্রে জানা গেছে।

আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একইভাবে দেওয়া হবে।

হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

ইসরায়েল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, যাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা।

গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up