গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন। বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন।