Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
যে কারণে গাজায় মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের সেনাদের
Published : Thursday, 16 October, 2025 at 11:10 PM

যে কারণে গাজায় মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের সেনাদের

যে কারণে গাজায় মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের সেনাদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধপরবর্তী নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। আর এই বাহিনীর অংশ হিসেবে গাজায় যেতে পারেন পাকিস্তানের সেনারা। তাদের সঙ্গে যুক্ত হতে পারে আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সেনারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এখন হামাসকে সরিয়ে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কাজ চলছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই তিন দেশ গাজায় সেনা পাঠানোর ক্ষেত্রে এগিয়ে আছে। যদিও কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ট্রাম্পের এক উপদেষ্টা এরআগে জানিয়েছিলেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে ইন্দোনেশিয়া, আজারবাইজানের সঙ্গে মিসর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হচ্ছে। যারা সেনা দিয়ে এই বাহিনী গঠনে ভূমিকা রাখবে।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রকাশ্যে গাজায় সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। যদিও তিনি বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুত আছে তার পরিবার। যদিও ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের মিশনের ব্যাপারে কোনো কিছু বলা নেই।

এছাড়া গাজার সরকার পরিচালনায় ফিলিস্তিনিদের নিয়ে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের কাজও করছে যুক্তরাষ্ট্র। এরসঙ্গে মানবিক সহায়তা, দ্বন্দ্ব নিরসন, গাজাকে নিরস্ত্রকরণ এবং মৃত জিম্মিদের উদ্ধারের ওপরও জোর দিচ্ছে তারা। মার্কিন সূত্রটি জানিয়েছেন, অনেক প্রবাসী ফিলিস্তিনি এ টেকনোক্র্যাট সরকারে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

দেশসংবাদ/এএসএস


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up