Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত
Published : Monday, 20 October, 2025 at 9:21 AM

ভয়াবহ বিমান হামলা

ভয়াবহ বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।

রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। 

ইসরায়েল জানিয়েছে, রোববার সকালে রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়।

যদিও হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। তবুও ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায়, যেখানে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান।

দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় সিরিজ হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।

এর আগে, গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তির পরও প্রায় প্রতিদিনই গাজার মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও আরও অন্তত ৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

রোববার ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছিল, গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তারা। সূত্র: টাইমস অব ইসরায়েল

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ উমরা পালনকারীর
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 17 November, 2025
ইরাকে কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up