Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
Published : Saturday, 22 November, 2025 at 11:26 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

এই সফরে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের সময় প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশে বসবাসরত ভুটানি সম্প্রদায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

ভুটান জানায়, এ সফরের মাধ্যমে ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুদেশের মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে, যা দুদেশের জন্য পারস্পরিক সুবিধা আনবে।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশে ডলার সংকট নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
গণভোট অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up